Header Ads Widget

ব্র্যাক এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর উদ্যোগে সাউথ ইস্ট ডিভিশনের গোপালগঞ্জ-২ অঞ্চলের চারটি উপজেলায় ৬০ জন প্রান্তিক সদস্যদের মাঝে ২০ টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। 

এর মধ্যে কাশিয়ানী উপজেলা এলাকায় ১২  জন  প্রান্তিক সদস্যদের মাঝে ২০ টি করে মোট ২৪০ টি হাসের বাচ্চা বিতরন করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক সদস্যদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ও হাসের বাচ্চা বিতরণ করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার শুভংকর দত্ত। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক রাজিব কুমার সরদার, শাখা ব্যাবস্থাপক অরূপ কুমার দত্ত, আর এম মোঃ মনিরুজ্জামান, এ এম সুমন পাল এবং কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ। 

Post a Comment

0 Comments

ব্র্যাক এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ